ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ
অপরাধ

রূপগঞ্জে পাইকারি আড়ত নিয়ে সংঘর্ষ, ৬ গুলিবিদ্ধসহ আহত ২৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 414

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় পাইকারি আড়ত নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ত নিয়ে জমির মালিক সেলিম প্রধান ও ইজারাদার মজিবুরের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষের লোকজনকে আড়ত থেকে টাকা তোলার ব্যাপারে নিষেধ করেন। এরই মধ্যে, সোমবার সেলিম প্রধানের সমর্থকরা মজিবুর গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেন।

আরও পড়ুন  চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

মঙ্গলবার সকালে, মজিবুরের অনুসারীরা একটি বড় দল নিয়ে সেলিম প্রধানের বাড়িতে হামলা চালায়। পরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার ফলে গুলিবিদ্ধ হন স্বপন, রাজু, আলামিন, বাবু, রফিক, সাগরসহ আরও অনেকে। সংঘর্ষের মাঝে সেলিম প্রধানের বাড়িতে থাকা ১০টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং একটি অফিস পুড়িয়ে দেয়া হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমানে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

রূপগঞ্জে পাইকারি আড়ত নিয়ে সংঘর্ষ, ৬ গুলিবিদ্ধসহ আহত ২৫

আপডেট সময় ০৮:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় পাইকারি আড়ত নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ত নিয়ে জমির মালিক সেলিম প্রধান ও ইজারাদার মজিবুরের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষের লোকজনকে আড়ত থেকে টাকা তোলার ব্যাপারে নিষেধ করেন। এরই মধ্যে, সোমবার সেলিম প্রধানের সমর্থকরা মজিবুর গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেন।

আরও পড়ুন  আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি