ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

প্রথম হজ আজ: প্রথম দিনে ঢাকা ছাড়ছে ১৪টি ফ্লাইট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৪১৯ জন যাত্রী নিয়ে আজ যাত্রা শুরু করছে বছরের প্রথম হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আনুষ্ঠানিক হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে রাত সাড়ে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, হজ মৌসুমের প্রথম দিনে আজ সব মিলিয়ে ১৪টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ৬টি ফ্লাইট। এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া) ও ফ্লাইনাস এয়ারলাইনস ৩টি করে ফ্লাইট পরিচালনা করবে। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি ও বিদায় জানানোর আনুষ্ঠানিকতা চলছে।

আরও পড়ুন  হজ ব্যবস্থাপনায় গাফিলতি: ৯ এজেন্সির কারণে ৩৬৮ হজযাত্রী অনিশ্চয়তায়

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি শক্তিশালী মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে।

চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অর্ধেক যাত্রীর মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী বহনের দায়িত্ব পেয়েছে। আগামী ২১ মে পর্যন্ত প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে মোট ২০৭টি ফ্লাইটের শিডিউল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশের ১০২টি, সাউদিয়ার ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের সব আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। সংশ্লিষ্ট বিভাগগুলো আশা করছে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবার হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

প্রথম হজ আজ: প্রথম দিনে ঢাকা ছাড়ছে ১৪টি ফ্লাইট

আপডেট সময় ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬