ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

মরক্কো থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 480

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকার মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে। এটি রাষ্ট্রীয় চুক্তির আওতায় এবং এতে খরচ হবে ১৬১ কোটি ৪ লাখ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর মধ্যে সই হওয়া চুক্তির মাধ্যমে এই সার আমদানি করা হবে। ১৪তম লটের অধীনে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে, যার মূল্য প্রতি মেট্রিক টন ৪৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন

এছাড়া বৈঠকে চাল, মসুর ডাল, ডিজেল ও চিনি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ট্রাক সেলের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির নীতিগত অনুমোদনও দেওয়া হয়।

রোজায় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান ড. সালেহউদ্দিন আহমদ। তিনি বলেন, “রোজায় কোন ধরনের পণ্যের ঘাটতি হবে না, এ বিষয়ে নিশ্চিত করা হবে।”

নিউজটি শেয়ার করুন

মরক্কো থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার

আপডেট সময় ০৩:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ সরকার মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে। এটি রাষ্ট্রীয় চুক্তির আওতায় এবং এতে খরচ হবে ১৬১ কোটি ৪ লাখ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর মধ্যে সই হওয়া চুক্তির মাধ্যমে এই সার আমদানি করা হবে। ১৪তম লটের অধীনে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে, যার মূল্য প্রতি মেট্রিক টন ৪৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির