ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

পহেলা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 182

ছবি সংগৃহীত

ঐতিহাসিক পহেলা বৈশাখের দিনে এক বিশেষ সফরে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শহরজুড়ে এখন সাজসাজ রব এবং স্থানীয় কৃষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল পৌঁছানোর কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শহরের প্রধান প্রধান সড়ক ও মোড়গুলো ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে প্রতীকীভাবে কার্ড হস্তান্তরের মাধ্যমে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। জনসভা শেষে পৌর উদ্যানে একটি কৃষিমেলাও উদ্বোধন করার কথা রয়েছে তার।

আরও পড়ুন  দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যুগান্তকারী উদ্যোগে জেলার প্রান্তিক কৃষকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকেই তাকে অভূতপূর্ব সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হবে। এই সফরটি টাঙ্গাইলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।”

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি জানান, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি মাইলফলক হিসেবে কাজ করবে। মওলানা ভাসানীর স্মৃতিধন্য এই মাটিতে এমন জনকল্যাণমুখী কাজের সূচনা হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে নির্বাচিত এক হাজার ৪৫৩ জন কৃষকের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। সরকারের এই ডিজিটাল কার্ড ব্যবস্থার মাধ্যমে কৃষকরা সরাসরি ভর্তুকি, ঋণ সহায়তা এবং অন্যান্য কৃষি সুযোগ-সুবিধা আরও স্বচ্ছতার সঙ্গে লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফর ও কর্মসূচিকে ঘিরে পুরো টাঙ্গাইল জেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

পহেলা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১০:৫৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঐতিহাসিক পহেলা বৈশাখের দিনে এক বিশেষ সফরে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শহরজুড়ে এখন সাজসাজ রব এবং স্থানীয় কৃষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল পৌঁছানোর কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শহরের প্রধান প্রধান সড়ক ও মোড়গুলো ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে প্রতীকীভাবে কার্ড হস্তান্তরের মাধ্যমে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। জনসভা শেষে পৌর উদ্যানে একটি কৃষিমেলাও উদ্বোধন করার কথা রয়েছে তার।

আরও পড়ুন  শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে তারেক রহমানের বাণী