ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিমের বাম্পার ফলন, রেকর্ড ২১০ কোটি টাকার উৎপাদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 483

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিমের ফলন এবার অতীতের সব রেকর্ড ভেঙেছে। এবারে শিমের উৎপাদন ২১০ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের ১৫০ কোটি টাকার তুলনায় অনেক বেশি। কৃষি বিভাগ জানিয়েছে, সীতাকুণ্ডে উৎপাদিত শিম শুধু দেশের চাহিদা পূরণই করছে না, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই অঞ্চলকে সবজি ভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে শিমের বিভিন্ন প্রজাতি চাষ হয়, যার মধ্যে রূপবান শিম গ্রীষ্মকালীন, যা বিগত কয়েক বছর ধরে চাষ হচ্ছে। এছাড়া, শীত মৌসুমে শিমের উৎপাদন আরও বেশি হয়।

আরও পড়ুন  সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পের সংকট: নিরাপত্তা ও পরিবেশ নিয়ে শঙ্কা

শিম চাষী মো. জামাল উল্লাহ, মুকসেদ আহমদ, আনোয়ার হোসেন এবং মানিকরা জানান, সীতাকুণ্ডের শিমের স্বাদ অনন্য, যা বিদেশে রপ্তানি করে তারা ভালো দাম পাচ্ছেন। এছাড়া, পাইকাররা সরাসরি তাদের কাছ থেকে শিম কিনে নেন, যা কৃষকদের জন্য সুবিধাজনক এবং পরিবহন খরচও কমে।

এ বছর ২৫০০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে, যার ফলন প্রায় ৭০ হাজার মেট্রিক টন। কৃষি বিভাগের সার, বীজ এবং পরামর্শে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। এই সফলতার মাধ্যমে সীতাকুণ্ডের শিম চাষী এবং কৃষি বিভাগের সাফল্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিমের বাম্পার ফলন, রেকর্ড ২১০ কোটি টাকার উৎপাদন

আপডেট সময় ০১:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিমের ফলন এবার অতীতের সব রেকর্ড ভেঙেছে। এবারে শিমের উৎপাদন ২১০ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের ১৫০ কোটি টাকার তুলনায় অনেক বেশি। কৃষি বিভাগ জানিয়েছে, সীতাকুণ্ডে উৎপাদিত শিম শুধু দেশের চাহিদা পূরণই করছে না, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই অঞ্চলকে সবজি ভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে শিমের বিভিন্ন প্রজাতি চাষ হয়, যার মধ্যে রূপবান শিম গ্রীষ্মকালীন, যা বিগত কয়েক বছর ধরে চাষ হচ্ছে। এছাড়া, শীত মৌসুমে শিমের উৎপাদন আরও বেশি হয়।

আরও পড়ুন  চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার 