ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

বিএনপি-ইসলামী আন্দোলনের ঐতিহাসিক বৈঠক: যৌথ ১০ সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 354

ছবি সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। উভয় পক্ষের আলোচনায় জাতীয় সংকট মোকাবিলা ও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে দুই পক্ষ যৌথ ব্রিফিংয়ে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরেন।

আরও পড়ুন  সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ

যৌথ সিদ্ধান্তসমূহ:

১. আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের মুক্ত একটি স্বাধীন, টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা।
২. দুর্নীতি, সন্ত্রাস, হত্যা ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৩. জনগণের ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ।
৪. দ্রুত সময়ের মধ্যে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন।
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা।
৬. আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন।
৭. ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকবে।
৮. ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রচেষ্টা।
৯. ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত বা বক্তব্যের বিরোধিতা।
১০. প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদী দোসরদের দ্রুত অপসারণ।

বিএনপি মহাসচিব বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য।” ইসলামী আন্দোলনের আমিরও জানান, “দেশ ও জাতির স্বার্থে এ ধরনের সমন্বিত পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।”

নিউজটি শেয়ার করুন

বিএনপি-ইসলামী আন্দোলনের ঐতিহাসিক বৈঠক: যৌথ ১০ সিদ্ধান্ত

আপডেট সময় ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫