ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

ফিরে এসেছে ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 214

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

একদিনের ব্যবধানে কুড়িগ্রামের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ পুনরায় ফিরে পাওয়া গেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে ১ মিলিয়ন ফলোয়ারের এই পেজটি ফেসবুকে পুনরায় দৃশ্যমান হওয়ায় তার ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল রোববার হুট করে পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় হ্যাক হওয়া বা চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আজ সকালে পেজটি সচল হওয়ার পর তাইজুল ইসলাম তাজু লাইভে এসে পেজ ফিরে পাওয়ার খবর নিশ্চিত করেন এবং সবার কাছে দোয়া চান। স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  মিরপুর চিড়িয়াখানার সামনে শিক্ষার্থীদের হাতে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

এদিকে সচেতন মহলের মতে, তাজুর সরলতাকে পুঁজি করে কিছু ভিউনির্ভর কনটেন্ট নির্মাতার কর্মকাণ্ড তার জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। বিপুল পরিমাণ ফলোয়ার ও ভিউ হঠাৎ বেড়ে যাওয়ায় কারিগরি কারণে বা মেটা কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের জন্য পেজটি সাময়িকভাবে দেখা যাচ্ছিল না বলে ধারণা করা হচ্ছে। তাজুর এই পেজটি ফিরে পাওয়ার খবরে চরাঞ্চলের সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ফিরে এসেছে ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ

আপডেট সময় ১২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

একদিনের ব্যবধানে কুড়িগ্রামের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ পুনরায় ফিরে পাওয়া গেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে ১ মিলিয়ন ফলোয়ারের এই পেজটি ফেসবুকে পুনরায় দৃশ্যমান হওয়ায় তার ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল রোববার হুট করে পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় হ্যাক হওয়া বা চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আজ সকালে পেজটি সচল হওয়ার পর তাইজুল ইসলাম তাজু লাইভে এসে পেজ ফিরে পাওয়ার খবর নিশ্চিত করেন এবং সবার কাছে দোয়া চান। স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  দেশে পৌঁছাল কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ