ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 156

ছবি সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।

রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ এবং স্কারদুসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ ছাড়া ইসলামাবাদ, মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও মানুষ ভূমিকম্প টের পান। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, চিনিওট, ঝেলাম, মিয়াওয়ালি, নারোয়াল, ভাক্কার, হাফিজাবাদ, খানেওয়াল, মান্ডি বাহাউদ্দিন ও কামালিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন  দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের পেশাওয়ার, নওশেরা, সোয়াত, শাংলা, লোয়ার ও আপার দির, কোহাট, মালাকান্দ, মারদান, হাঙ্গু, অ্যাবোটাবাদ, মানসেহরা, বুনের, বান্নু, বাজাউর, ট্যাংক ও চারসাদ্দাসহ অনেক এলাকায় কাঁপন ছড়িয়ে পড়ে। গিলগিট-বালতিস্তানের গিলগিট, স্কার্দু ও দিয়ামিরেও কম্পন অনুভূত হয়। আর আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ, ভিম্বার, নীলাম ভ্যালি, সামাহনি ও হাত্তিয়ান বালাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাব পড়ে। এ ছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

আপডেট সময় ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬