ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 159

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা আবারও জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশের উদারতা ও নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে আছে।

আরও পড়ুন  জলবায়ু ও এলডিসি উত্তরণে ইউএনডিপির বাড়তি সহযোগিতা চাইল বাংলাদেশ

আলোচনায় বৈশ্বিক বিভিন্ন ইস্যুও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট এবং এর ফলে উন্নয়নশীল দেশগুলোর ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনীতি যে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়ছে, সেটিও তিনি উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি গ্রহণ করে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ১২:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬