ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 298

ছবি সংগৃহীত

নাটোরের কান্দিভিটায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার ছেলে কাউসার মাহমুদ ।

সোমবার (১৬ মার্চ) রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে সপ্তাহখানেক আগে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েকজন যুবকের সাথে কাউসার মাহমুদের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গত রাত ১২টার দিকে প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউছারকে মারধর করতে থাকে। এ সময় কাউসারের পিতা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকরা বাবা ও ছেলেকে ধারালো শাবল ও চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউছার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন  মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

এ বিষয়ে সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে

আপডেট সময় ০৮:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নাটোরের কান্দিভিটায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার ছেলে কাউসার মাহমুদ ।

সোমবার (১৬ মার্চ) রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে সপ্তাহখানেক আগে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েকজন যুবকের সাথে কাউসার মাহমুদের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গত রাত ১২টার দিকে প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউছারকে মারধর করতে থাকে। এ সময় কাউসারের পিতা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকরা বাবা ও ছেলেকে ধারালো শাবল ও চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউছার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন  ক্বিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যের মৃত্যু