ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 151

ছবি সংগৃহীত

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারটির সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি জানান, আনিস আলমগীরের জামিনসংক্রান্ত সব কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

আরও পড়ুন  শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা: সব জেলায় চিঠি

এর আগে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় আদালত গত বুধবার তার জামিন মঞ্জুর করেন। এতে করে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান তিনি। তার আইনজীবী তাসলিমা জাহান জানান, দুটি মামলায় জামিন পাওয়ায় আনিস আলমগীরের মুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশ–এর গোয়েন্দা বিভাগ। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানা–র সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে আদালতের আদেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ তাকে জামিন দেন উচ্চ আদালত।

নিউজটি শেয়ার করুন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

আপডেট সময় ০৫:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারটির সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি জানান, আনিস আলমগীরের জামিনসংক্রান্ত সব কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

আরও পড়ুন  ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা, থাকছে নানা গুরুত্বপূর্ণ আলোচনা 