ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

২৫% নয়, এখন ১৫% রেশনিং কমিয়ে তেল পাবে পেট্রল পাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 154

ছবি: সংগৃহীত

দেশের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে রেশনিং পদ্ধতিতে ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর পেট্রল পাম্পে অকটেন ও পেট্রলের সরবরাহ আগের তুলনায় বাড়ানো হবে। আগে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কম তেল দেওয়া হলেও এখন সেই কমানোর হার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ পাম্পগুলো আগের চেয়ে বেশি জ্বালানি পাবে।

বিপিসি জানিয়েছে, নতুন বরাদ্দ অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কিছু উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সরবরাহ বাড়ানোর এই সিদ্ধান্তে পাম্পগুলোতে চাপ কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

২৫% নয়, এখন ১৫% রেশনিং কমিয়ে তেল পাবে পেট্রল পাম্প

আপডেট সময় ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দেশের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে রেশনিং পদ্ধতিতে ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ: ২ ঘণ্টা যান চলাচল বন্ধ