চতুর্থ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক
- আপডেট সময় ০৩:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 13
পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের চতুর্থ বিয়ের গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যম। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে শোয়েব মালিক জানান, তার বিয়ের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ছড়িয়ে পড়া এসব তথ্যকে ‘মনগড়া’ আখ্যা দিয়ে তিনি।
স্ত্রী সানা জাভেদকে নিয়ে ট্রোলকারীদের ধুয়ে দিলেন শোয়েব মালিক। বিয়ের গুজব প্রত্যাখ্যানের পাশাপাশি তিনি বলেন, পরিবারকে জড়িয়ে অপপ্রচার চললে আর চুপ থাকা সম্ভব নয়। নিজের নীরবতাকে দুর্বলতা হিসেবে না দেখার জন্যও তিনি হুঁশিয়ারি দেন।
২০২৩ সালে সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালের ১৯ জানুয়ারি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। সানিয়া-মালিকের একটি পুত্রসন্তান রয়েছে। সানার সঙ্গে নতুন সংসার শুরুর পর থেকেই বিভিন্ন গুজব ও ট্রোলিংয়ের শিকার হচ্ছেন এই তারকা দম্পতি, যার বিরুদ্ধেই এবার মুখ খুললেন তিনি।
শোয়েব মালিক স্পষ্ট করেছেন যে, ২০২৩ সালে প্রথম বিচ্ছেদের পর তিনি সানা জাভেদকে দ্বিতীয়বার বিয়ে করেন। সন্তানের অভিভাবকত্ব নিয়ে সানিয়া মির্জার সাথে পারস্পরিক সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। পরিবারের গোপনীয়তা রক্ষার খাতিরে চুপ থাকলেও অপপ্রচার বন্ধ করতেই এখন মুখ খুলতে বাধ্য হয়েছেন এই সাবেক অধিনায়ক।
ব্যক্তিগত জীবন নিয়ে ‘ভিউ-বাণিজ্য’ বন্ধের দাবি জানিয়েছেন শোয়েব মালিক। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তার ছেলে এখন এসব মিথ্যা খবর পড়ার মতো বড় হয়েছে, যা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। স্রেফ কিছু সস্তা জনপ্রিয়তার জন্য প্রিয়জনদের কষ্ট না দিতে।
ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার বন্ধ না হলে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন শোয়েব মালিক। তিনি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, লাইক-ভিউয়ের চেয়ে পরিবারের সম্মান অনেক বড়। ইতিবাচক বার্তার মাধ্যমে তিনি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে তাকে এবং তার পরিবারকে নিয়ে অযথা মন্তব্য বন্ধ হবে।
বিবৃতিতে সানিয়া মির্জাকে প্রথম স্ত্রী দাবি করলেও, প্রকৃতপক্ষে তিনি ছিলেন শোয়েব মালিকের দ্বিতীয় স্ত্রী। ২০০২ সালে আয়েশা সিদ্দিকীর সঙ্গে মালিকের প্রথম বিয়ে হয় এবং ২০১০ সালে বিচ্ছেদের পর তিনি সানিয়াকে বিয়ে করেন। মালিকের সাম্প্রতিক বক্তব্যে এই তথ্যের গরমিল ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।























