ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

এখন পর্যন্ত বাতিল মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 166

ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব রুটে ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত মোট ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

রোববার সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর ঢাকা–জেদ্দা রুটের দুটি এবং ইন্ডিগো–এর ঢাকা–রিয়াদ, মদিনা ও দাম্মাম রুটের তিনটি ফ্লাইটও বাতিল বা স্থগিত রয়েছে।

আরও পড়ুন  তিন জটিল ইস্যুতে আটকে আছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

এ ছাড়া মধ্যরাতের পর সৌদি এয়ারলাইন্স–এর চারটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ফ্লাইটের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।

অন্যদিকে, রোববার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতটি আগমন এবং তিনটি প্রস্থান ফ্লাইট রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গতকাল বিকেলে হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করা হবে। এজন্য যাত্রীদের প্রবাসী কল্যাণ ডেস্ক বা নির্ধারিত লাউঞ্জে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এখন পর্যন্ত বাতিল মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট

আপডেট সময় ০১:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব রুটে ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত মোট ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

রোববার সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর ঢাকা–জেদ্দা রুটের দুটি এবং ইন্ডিগো–এর ঢাকা–রিয়াদ, মদিনা ও দাম্মাম রুটের তিনটি ফ্লাইটও বাতিল বা স্থগিত রয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান