ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 371

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৭ দিনের চিকিৎসা শেষে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক থেকে বাসায় ফিরেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি উত্তর লন্ডনের কিংসটনে নিজের বাসায় পৌঁছান।

চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যান বড় ছেলে তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

আরও পড়ুন  সিলেট থেকে বিএনপির সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র

দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকেই খালেদা জিয়া চিকিৎসা নেবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বয়স ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। ওই দিন হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

আপডেট সময় ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৭ দিনের চিকিৎসা শেষে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক থেকে বাসায় ফিরেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি উত্তর লন্ডনের কিংসটনে নিজের বাসায় পৌঁছান।

চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যান বড় ছেলে তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

আরও পড়ুন  চাঁদাবাজিসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টঙ্গীতে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার