ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ঝালকাঠিতে অপহৃত দেড় বছরের শিশু জঙ্গল থেকে উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 157

ছবি সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহরণের শিকার ১৬ মাস বয়সী শিশু মো. মিহিরকে একটি নির্জন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি খালের পাশের জঙ্গল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশু মিহির রাজাপুরের পুটিখালাখালি গ্রামের মাহাবুর মোল্লার ছেলে। পরিবারের অভিযোগ, তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাকে অপহরণ করা হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মিহিরের এক আত্মীয় ময়না বেগমের তালাকপ্রাপ্ত স্বামী তোতা মিয়া (৩৫) কৌশলে তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রোববার সকালে শিশুটিকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে তোতা মিয়া মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পুলিশকে জানালে শিশুকে হত্যার হুমকি দেন।

আরও পড়ুন  ঝালকাঠির পতিত জমিতে তুলা চাষে সাফল্য, গাবখান অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার

ঘটনাটি পুলিশকে জানানো হলে ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত অভিযুক্ত তোতা মিয়ার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং ধরা পড়ার ভয়ে তোতা মিয়া শিশুটিকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যান। পরে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবার তাকে শনাক্ত করে।

উদ্ধার হওয়া শিশুটিকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে শিশুটি সুস্থ আছে। অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে অপহৃত দেড় বছরের শিশু জঙ্গল থেকে উদ্ধার

আপডেট সময় ০৩:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহরণের শিকার ১৬ মাস বয়সী শিশু মো. মিহিরকে একটি নির্জন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি খালের পাশের জঙ্গল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশু মিহির রাজাপুরের পুটিখালাখালি গ্রামের মাহাবুর মোল্লার ছেলে। পরিবারের অভিযোগ, তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাকে অপহরণ করা হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মিহিরের এক আত্মীয় ময়না বেগমের তালাকপ্রাপ্ত স্বামী তোতা মিয়া (৩৫) কৌশলে তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রোববার সকালে শিশুটিকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে তোতা মিয়া মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পুলিশকে জানালে শিশুকে হত্যার হুমকি দেন।

আরও পড়ুন  ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত