ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন দাবানল: হুমকিতে হাজারো জীবন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 458

ছবি: সংগৃহীদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে নতুন করে দাবানলের তাণ্ডব শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের উত্তরে শুরু হওয়া এই আগুন কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ হাজার একর এলাকা গ্রাস করে। তীব্র শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় অন্তত ১৯ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল উত্তরে ছড়িয়ে পড়া এই দাবানল “হিউজ ফায়ার” নামে পরিচিত। দমকল বাহিনী ইতোমধ্যেই দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনলেও নতুন করে শুরু হওয়া এই আগুন তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

আরও পড়ুন  দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫

কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে জানানো হয়েছে, তারা সরাসরি প্রাণঘাতী হুমকির মুখে রয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকাই এখনো শুষ্ক এবং শক্তিশালী বাতাসের কারণে “রেড ফ্ল্যাগ” সতর্কতার অধীনে রয়েছে।

এর আগে ক্যালিফোর্নিয়ার দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন, ধ্বংস হয়েছে ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। নতুন করে ছড়িয়ে পড়া এই আগুনে বিপর্যস্ত অঞ্চলটির বাসিন্দারা আরও এক দফা বিপদের মুখোমুখি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন দাবানল: হুমকিতে হাজারো জীবন

আপডেট সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে নতুন করে দাবানলের তাণ্ডব শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের উত্তরে শুরু হওয়া এই আগুন কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ হাজার একর এলাকা গ্রাস করে। তীব্র শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় অন্তত ১৯ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল উত্তরে ছড়িয়ে পড়া এই দাবানল “হিউজ ফায়ার” নামে পরিচিত। দমকল বাহিনী ইতোমধ্যেই দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনলেও নতুন করে শুরু হওয়া এই আগুন তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

আরও পড়ুন  তুরস্কে ভয়াবহ দাবানলের তাণ্ডব, হুমকির মুখে ঘরবাড়ি-শিল্পাঞ্চল