ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের অবস্থান ও মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1756

ছবি সংগৃহীত

নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে ঢাকার নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণা অনুসারে, তারা অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবি তুলেছেন।

আরও পড়ুন  নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া অবস্থানের পর প্রায় আধঘন্টা ধরে কর্মকর্তারা প্লেকার্ড হাতে অবস্থান নেন। এরপর তারা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে পুনরায় উপজেলা পরিষদে সংক্ষিপ্ত পথসভা করেন।

বিক্ষোভকারীরা জানান, প্রতি ৫ বছর অন্তর পে-স্কেল বৃদ্ধি হওয়ার নিয়ম থাকলেও ২০১৫ সালের পর থেকে নতুন পে-স্কেল কার্যকর হয়নি। ফলে নিন্ম বেতনের কর্মকর্তা-কর্মচারীরা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন, এবং দ্রব্যমূল্যের সঙ্গে আয়ের ব্যবধান ক্রমেই বেড়েছে। তারা জানিয়েছেন, এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

নিউজটি শেয়ার করুন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের অবস্থান ও মিছিল

আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে ঢাকার নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণা অনুসারে, তারা অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবি তুলেছেন।

আরও পড়ুন  নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক