ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার
খেলাধুলা

সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ, টিকে রইলো বিশ্বকাপের আশা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 288

ছবি সংগৃহীত

প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে নিগার সুলতানার দল।

প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির দায়িত্বশীল ৬৮ রানের ইনিংসে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন  নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৩০ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা আক্তার প্রত্যেকে নেন ২টি করে উইকেট। ম্যাচের শুরুতেই কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথিউসের উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামান মারুফা।

নারীদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। সিরিজের শেষ ম্যাচটি এখন শুধুমাত্র ফাইনাল নয়, বরং বাংলাদেশের মেয়েদের স্বপ্ন পূরণের মঞ্চ। জয়ী হলে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে নিগার সুলতানাদের।

নিউজটি শেয়ার করুন

খেলাধুলা

সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ, টিকে রইলো বিশ্বকাপের আশা

আপডেট সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে নিগার সুলতানার দল।

প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির দায়িত্বশীল ৬৮ রানের ইনিংসে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন  বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই: মার্কিন পররাষ্ট্র দপ্তর  