০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টুইটার (এক্স) হ্যাকিং: ইতিহার, কারণ, কৌশল ও ব্যবহারকারীর ঝুঁকি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অন্যতম বড় নিরাপত্তা ঝুঁকি হলো অ্যাকাউন্ট হ্যাকিং। টুইটার, বর্তমানে পরিচিত এক্স নামেও, নিয়মিত এ ধরনের হ্যাকিংয়ের ঘটনায় আলোচনায় আসে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর অসচেতনতা ও দুর্বল ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাই এ ধরনের ঘটনার প্রধান কারণ।

কেন এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়:
বিশেষজ্ঞদের ভাষায়, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, একাধিক প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড রাখা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু না করাই হ্যাকিংয়ের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এ ছাড়া অনেক ব্যবহারকারী অজান্তেই ভুয়া লিংক, সন্দেহজনক ইমেইল বা নকল লগইন পেজে নিজের আইডি-পাসওয়ার্ড দিয়ে বসেন, যা হ্যাকারদের জন্য সহজ সুযোগ তৈরি করে।

যেসব উপায়ে হ্যাকিং হয়:
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কয়েকটি সাধারণ কৌশল রয়েছে—

* ফিশিং আক্রমণ: ভুয়া ইমেইল বা মেসেজের মাধ্যমে নকল লগইন পেজে ঢুকিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা
* ইমেইল অ্যাকাউন্ট দখল: সংযুক্ত ইমেইল হ্যাক হলে পাসওয়ার্ড রিসেট করে পুরো এক্স অ্যাকাউন্ট দখল নেওয়া সম্ভব
* থার্ড-পার্টি অ্যাপ ঝুঁকি: অনিরাপদ বা অজানা অ্যাপকে অ্যাক্সেস দিলে সেখান থেকে তথ্য চুরি হতে পারে
* পাবলিক ওয়াই-ফাই ব্যবহার: উন্মুক্ত নেটওয়ার্কে লগইন করলে তথ্য চুরি হওয়ার ঝুঁকি বেশি
* ম্যালওয়্যার ও স্পাইওয়্যার: ক্ষতিকর সফটওয়্যার ডিভাইসের ভেতরের তথ্য হ্যাকারদের কাছে পাঠিয়ে দিতে পারে

বিশ্বজুড়ে হ্যাকিংয়ের নজির:
আল-জাজিরার তথ্য মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সরকারি টুইটার অ্যাকাউন্ট ২০২০ সালে হ্যাক হয়। ওই অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বার্তা পোস্ট করা হয়। পরে টুইটার কর্তৃপক্ষ দ্রুত অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়।

ইউরো নিউজ, আল-জাজিরার প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চলতি বছর জুলাই মাসে টুইটারের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং ঘটনার একটি ঘটে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কসহ শতাধিক প্রভাবশালী ব্যক্তির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

কীভাবে নিরাপদ থাকবেন:
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী—
শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, বাধ্যতামূলকভাবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, সন্দেহজনক লিংক ও ইমেইল এড়িয়ে চলা, নিয়মিত থার্ড-পার্টি অ্যাপের অনুমতি যাচাই এবং ডিভাইসে নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করলে এক্স অ্যাকাউন্টের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা সম্ভব।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর জীবনে সচেতন ব্যবহারই সবচেয়ে বড় সুরক্ষা—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

টুইটার (এক্স) হ্যাকিং: ইতিহার, কারণ, কৌশল ও ব্যবহারকারীর ঝুঁকি

আপডেট সময় ০৫:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬