ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

খালেদা জিয়ার চিকিৎসা: একই ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিস গড়ে তোলার উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 357

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা যেন এক ছাদের নিচেই সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেজন্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, লন্ডনের একটি ক্লিনিকে খালেদা জিয়া ৮ জানুয়ারি থেকে ভর্তি আছেন। তার সর্বশেষ রিপোর্ট বিশ্লেষণ করেছেন প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। এ বোর্ডের সুপারিশ অনুযায়ী কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে লন্ডনের আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের সার্বিক শারীরিক অবস্থা বিবেচনায় রেখে এক ছাদের নিচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে মেডিকেল টিম। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও এ প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।”

চিকিৎসার দীর্ঘসূত্রিতা এবং প্রয়োজনীয় সেবার অভাবে খালেদা জিয়ার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, “উনার বয়স এবং শারীরিক জটিলতা মাথায় রেখে চিকিৎসা পরিকল্পনা সাজানো হচ্ছে। আমরা আশা করি, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া সাড়ে সাত বছর আগে সর্বশেষ যুক্তরাজ্যে চিকিৎসা নিয়েছিলেন। বর্তমানে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার চিকিৎসা: একই ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিস গড়ে তোলার উদ্যোগ

আপডেট সময় ০১:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা যেন এক ছাদের নিচেই সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেজন্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, লন্ডনের একটি ক্লিনিকে খালেদা জিয়া ৮ জানুয়ারি থেকে ভর্তি আছেন। তার সর্বশেষ রিপোর্ট বিশ্লেষণ করেছেন প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। এ বোর্ডের সুপারিশ অনুযায়ী কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে লন্ডনের আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন।

আরও পড়ুন  পরিবর্তনের দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা সেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার