ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, এই শহরের সঙ্গে আমাদের আত্মার বন্ধন: তারেক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 1439

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম শুধু একটি শহর নয়, তার পরিবার ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এই জনপদের গভীর আবেগ জড়িয়ে আছে। তিনি বলেন, চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। একই শহরে খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন নতুন করে রক্ষা করেছে। এখন দেশের মানুষ এমন একটি অর্থবহ পরিবর্তন চায়, যেখানে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও সুচিকিৎসার নিশ্চয়তা পাবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতিদ্বন্দ্বী দলকে সমালোচনা করে মানুষের কোনো উপকার হয় না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

আরও পড়ুন  হুজুরকে বসার চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান

চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, খাল-নালা বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে খাল কাটার কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বিএনপির আমলেই চট্টগ্রামে একাধিক ইপিজেড গড়ে ওঠে, যার মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। আবার ক্ষমতায় এলে আরও ইপিজেড স্থাপন করে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করা হবে।

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দুটি বিষয়ে কঠোর নজর দেওয়া হবে—নিরাপত্তা ও দুর্নীতি। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির ওপর আস্থা রাখুন এবং ধানের শীষে ভোট দিন। গত ১৫ বছর জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। আবারও সেই ধরনের ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।

এদিকে, সমাবেশে যোগ দিতে গিয়ে ভিড়ের চাপে দুই বিএনপি কর্মী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজন রাকিব (২৫), অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে আসেন তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি নগরের একটি হোটেলে অবস্থান করেন। রোববার সকালে তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নিয়ে পরে মহাসমাবেশে বক্তব্য দেন তিনি।

মহাসমাবেশ উপলক্ষে নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, এই শহরের সঙ্গে আমাদের আত্মার বন্ধন: তারেক

আপডেট সময় ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম শুধু একটি শহর নয়, তার পরিবার ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এই জনপদের গভীর আবেগ জড়িয়ে আছে। তিনি বলেন, চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। একই শহরে খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন নতুন করে রক্ষা করেছে। এখন দেশের মানুষ এমন একটি অর্থবহ পরিবর্তন চায়, যেখানে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও সুচিকিৎসার নিশ্চয়তা পাবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতিদ্বন্দ্বী দলকে সমালোচনা করে মানুষের কোনো উপকার হয় না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

আরও পড়ুন  আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা