ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

দাঁড়িপাল্লার অতীত মনে করিয়ে দিলেন ফখরুল: ‘ওরা স্বাধীনতার পক্ষে ছিল না’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 350

ছবি সংগৃহীত

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে আসা রাজনৈতিক শক্তিগুলো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে ভোটারদের স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেই সময় দেশের মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল এবং ব্যাপক লুটপাটের শিকার হতে হয়েছিল।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  নেতিবাচক সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল। এই আসনে তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণসংযোগের সময় বিএনপি মহাসচিব বলেন, যারা আজ দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল। তখন মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল, বাড়িঘরে লুটতরাজ হয়েছিল। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, “এই ইতিহাস আপনারা ভুলে গেছেন কি না, নিজেরাই বিচার করবেন।”

বিএনপি ক্ষমতায় গেলে দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্ক কাজ করে, তা আর থাকবে না। এই দেশ যেমন মুসলমানদের, তেমনি হিন্দু সম্প্রদায়েরও। অধিকার নিয়ে এখানে কারও সঙ্গে কোনো বৈষম্য হবে না।
মির্জা ফখরুল বলেন, একাত্তরে এ দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তখন কেউ দেশ ছেড়ে পালায়নি, আজও বিএনপি দেশ ছেড়ে যাবে না। তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে।

হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই আশঙ্কা করেন অন্য কাউকে ভোট দিলে পরে নির্যাতনের শিকার হতে পারেন। তিনি আশ্বস্ত করে বলেন, অতীতেও বিএনপি সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, আইনশৃঙ্খলা রক্ষা, কৃষি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাদের হাতকেই শক্তিশালী করা প্রয়োজন।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

দাঁড়িপাল্লার অতীত মনে করিয়ে দিলেন ফখরুল: ‘ওরা স্বাধীনতার পক্ষে ছিল না’

আপডেট সময় ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে আসা রাজনৈতিক শক্তিগুলো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে ভোটারদের স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেই সময় দেশের মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল এবং ব্যাপক লুটপাটের শিকার হতে হয়েছিল।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  শ্রদ্ধা ও প্রার্থনায় বিএনপি: স্বাধীনতা দিবসে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের উপস্থিতি