ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

‘২ হাজার টাকার কার্ড পেতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে না তো?’—নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 634

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ঘোষিত সুযোগ–সুবিধা আদৌ জনগণের হাতে পৌঁছাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুনছি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। কার্ড দেওয়া হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই কার্ড জনগণের কাছে পৌঁছাবে তো?”

আরও পড়ুন  নির্বাচনের আগে শর্ত জানালেন হাসনাত আবদুল্লাহ

তিনি আরও বলেন, “২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ দিতে হবে না তো? যদি ঘুষ আর চাঁদাবাজি বন্ধ না করা যায়, তাহলে এই সব সুযোগ–সুবিধা জনগণের কাছে পৌঁছাবে কীভাবে?”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, একদিকে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণ খেলাপিদের সংসদে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, “নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। যদি সত্যিই জনগণের কল্যাণ চাওয়া হয়, তাহলে কোনো ঋণ খেলাপিকে মনোনয়ন দেওয়া যায় না।”

ঋণ খেলাপিদের বিষয়ে তিনি বলেন, “যারা ঋণ পরিশোধ করেনি, তারা সংসদে গেলে কি ঋণ শোধ করবে? না, তারা আবারও ঋণ নেবে, আবারও লুট করবে, আবারও টাকা বিদেশে পাচার করবে।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা এই বাংলাদেশ চাইনি। আমরা লুটেরাদের বিরুদ্ধেই গণঅভ্যুত্থান করেছি। নতুন কোনো লুটেরাকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণও তা হতে দেবে না।”
বস্তিবাসীদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, “বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু বস্তিবাসী আমাদের কাছে কখনো ফ্ল্যাট চায়নি। তারা চায় নিরাপদ জীবন, চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান।”

তিনি আরও বলেন, “ঢাকা শহরে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে, তারাই আবার বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। বস্তিতে আগুন দিয়েছে। বলা হয়েছে—‘ফ্ল্যাট দেব, আগে উচ্ছেদ হন’। আল্লাহ না করুক, আবারও যেন এমন কিছু না ঘটে।”

বক্তব্যের শেষদিকে নাহিদ ইসলাম বলেন, “জান্নাতের মালিক আল্লাহ, আর ভোটের মালিক দেশের জনগণ। জনগণ বুঝে গেছে, আরও ভালোভাবে বুঝবে—কারা নির্বাচনের আগে প্রতারণা করছে, কারা মানুষকে ঠকাচ্ছে, আর কারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।”

নিউজটি শেয়ার করুন

‘২ হাজার টাকার কার্ড পেতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে না তো?’—নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বিএনপি সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ঘোষিত সুযোগ–সুবিধা আদৌ জনগণের হাতে পৌঁছাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুনছি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। কার্ড দেওয়া হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই কার্ড জনগণের কাছে পৌঁছাবে তো?”

আরও পড়ুন  তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি দলীয় এমপিরা