ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

নিরাপত্তার কারণেই ভারতে খেলবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে সরকারও সিদ্ধান্তে অটল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 562

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছে সরকার। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ভোটাভুটিতে পরাজয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ এক দিনের সময় পেলেও অবস্থান বদলায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবিতে লড়াই চালিয়ে যাবেন।

আরও পড়ুন  বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন, বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চাপে ফেলতে চান রশিদ লতিফ

ঢাকার একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আবারও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু বর্তমান বাস্তবতায় ভারতে গিয়ে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কোনো উন্নতি হয়নি।

তিনি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, এই আশঙ্কা কোনো অনুমানভিত্তিক নয়, বরং বাস্তব ঘটনার ওপর দাঁড়িয়ে আছে। উগ্রবাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে ভারত ছাড়তে বলা হয়েছে।

আসিফ নজরুল বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড যেহেতু সরকারের একটি বর্ধিত অংশ হিসেবে কাজ করে, সেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে পুরো বাংলাদেশ দল, সঙ্গে থাকা সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।

এই পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেওয়া দায়িত্বজ্ঞানহীন হবে বলেও মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তার কারণেই ভারতে খেলবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে সরকারও সিদ্ধান্তে অটল

আপডেট সময় ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছে সরকার। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ভোটাভুটিতে পরাজয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ এক দিনের সময় পেলেও অবস্থান বদলায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবিতে লড়াই চালিয়ে যাবেন।

আরও পড়ুন  র‍্যাঙ্কিং থেকে হঠাৎ বাদ রোহিত-কোহলি, ব্যাখ্যা দিল আইসিসি