ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল: যে ভাবে নিবে শেষ মুহূর্তে প্রস্তুতি ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ গরমে ত্বকের যত্নে ৮ সহজ অভ্যাস, না মানলে হতে পারে ত্বকের নানা সমস্যা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে পানাহের জন্য ইসলামি বিধান ও বিশেষ দোয়া কিউবা: ক্যারিবীয় দ্বীপে ইতিহাস, সংস্কৃতি আর বাস্তবতার মিশ্রণ আমাকে ইরানের ‘সর্বোচ্চ নেতা’ হওয়ার প্রস্তাব দিয়েছে-বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের মাদকের প্রতিবাদ করায় নরসিংদীতে মসজিদের ইমামের ওপর হামলা, এলাকায় উত্তেজনা পদ্মায় বাসডুবি: ২৬ মরদেহ উদ্ধারের পর অভিযান স্থগিত হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হামলা হবে না: ইরান

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 404

ছবি সংগৃহীত

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন  কাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা, আজ পাচ্ছেন প্রতীক বরাদ্দ

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

রায় ঘোষণার পর হাসনাত আবদুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, ঋণখেলাপির তথ্য গোপন করে মঞ্জুরুল আহসান মুন্সী আদালতের কাছে প্রতারণা করেছেন। আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে তিনি আর প্রার্থী থাকতে পারবেন না। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র প্রথমে বৈধ ঘোষণা করলেও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপিল করে অভিযোগ করেন, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে ইসি সেই আপিল মঞ্জুর করে এবং মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। পরে ইসির ওই সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। শুনানি শেষে বুধবার সেই রিট খারিজ করা হলো।

নিউজটি শেয়ার করুন

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

আপডেট সময় ০৬:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন  পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে: ইসি সচিব