ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

উত্তরায় তিতাসের ভাল্‌ভ বিস্ফোরণ, কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 2086

ছবি সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় গ্যাস লাইনের একটি ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে দ্রুত মূল লাইন বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে উত্তরা–টঙ্গী সেতুর কাছে একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে উচ্চচাপে গ্যাস বেরিয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন  পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে। মেরামত শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এর আগে চলতি মাসের শুরুতে তুরাগ নদীর তলদেশে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং মিরপুর রোডে ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। ধারাবাহিক এসব ঘটনায় নগরবাসীর মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় তিতাসের ভাল্‌ভ বিস্ফোরণ, কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট সময় ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ঢাকার উত্তরা এলাকায় গ্যাস লাইনের একটি ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে দ্রুত মূল লাইন বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে উত্তরা–টঙ্গী সেতুর কাছে একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে উচ্চচাপে গ্যাস বেরিয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন  উত্তরায় সিটি করপোরেশনের কবরস্থানে নিহতদের জন্য জায়গা নির্ধারণ প্রধান উপদেষ্টার