ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

৪.৯ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 1658

ছবি সংগৃহীত

সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে হঠাৎ ভূকম্পনে কেঁপে ওঠে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের কেন্দ্র স্থির হয়েছে কক্সবাজারের নিকটবর্তী মিয়ানমারের ফালাম এলাকায়, ভূগর্ভের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

রাজধানী ঢাকা ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের মানুষ স্পষ্টভাবে কম্পন অনুভব করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা পাওয়া যায়নি।

আরও পড়ুন  আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, একই মাত্রার ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। সংস্থাটি প্রভাবিত অঞ্চলের তালিকায় রেখেছে—মিয়ানমারের সাগাইং, ভারতের উত্তর–পূর্বাঞ্চল, এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগকে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার ভূমিকম্পের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় পড়ে। দেশটি ভারত ও ইউরেশিয়া টেকটোনিক প্লেটের সংযোগসীমায় অবস্থান করায় বড় ধরনের কম্পনের সম্ভাবনা সবসময়ই থাকে। সাইগং ফল্ট নামে পরিচিত প্লেট সীমানা মান্দালয় থেকে ইয়াঙ্গুন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত—যা ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোকে আরও ঝুঁকিতে ফেলেছে।

এর আগে, গত ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই কম্পনের প্রভাব বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া ও চীনের বিভিন্ন জায়গায়ও অনুভূত হয়। বিশেষজ্ঞদের ভাষ্য, গত দুই দশকে দেশটিতে এমন শক্তিশালী কম্পন আর দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

৪.৯ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল দেশ

আপডেট সময় ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে হঠাৎ ভূকম্পনে কেঁপে ওঠে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের কেন্দ্র স্থির হয়েছে কক্সবাজারের নিকটবর্তী মিয়ানমারের ফালাম এলাকায়, ভূগর্ভের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

রাজধানী ঢাকা ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের মানুষ স্পষ্টভাবে কম্পন অনুভব করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা পাওয়া যায়নি।

আরও পড়ুন  ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট খাদ্যসংকট