ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 754

ছবি সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি — ব্রাজিল ও আর্জেন্টিনা। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামছে তারা।

সাধারণত আন্তর্জাতিক বিরতিতে দুটি করে প্রীতি ম্যাচ খেলে থাকে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এবার একটু ভিন্নতা থাকছে — ব্রাজিল খেলবে দুটি ম্যাচ, আর আর্জেন্টিনা খেলবে একটি ম্যাচ।

আরও পড়ুন  চমক দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চিলি-কলম্বিয়া বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশটির বিপক্ষে ঐতিহাসিক এক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় লুয়ান্ডার ‘১১ নভেম্বর স্টেডিয়ামে’ শুরু হবে ম্যাচটি।
জানা গেছে, এই ম্যাচের আয়োজনে অ্যাঙ্গোলা সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে দিচ্ছে প্রায় ১৭০ কোটি টাকা (প্রায় ১৩ মিলিয়ন ডলার)।

আর্জেন্টিনার ভারতে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও লজিস্টিক সমস্যা, স্টেডিয়াম প্রস্তুতি ও ফিফার অনুমোদন জটিলতায় সেটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, ব্রাজিল আগের সূচি অনুযায়ী ইউরোপ সফরে রয়েছে। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বছরের শেষ ম্যাচ।

তবে বাংলাদেশের ফুটবলভক্তদের জন্য একটি হতাশার খবর রয়েছে —
এই দুই ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলও আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ত থাকবে —
১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

নিউজটি শেয়ার করুন

এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

আপডেট সময় ০৫:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি — ব্রাজিল ও আর্জেন্টিনা। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামছে তারা।

সাধারণত আন্তর্জাতিক বিরতিতে দুটি করে প্রীতি ম্যাচ খেলে থাকে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এবার একটু ভিন্নতা থাকছে — ব্রাজিল খেলবে দুটি ম্যাচ, আর আর্জেন্টিনা খেলবে একটি ম্যাচ।

আরও পড়ুন  চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দলে নেই নেইমার , ব্রাজিলের জন্য বড় ধাক্কা