ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবার চালু হলো টিকটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 493

একদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার (২০ জানুয়ারি) বিবিসি এবং রয়টার্স জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর অ্যাপটি আবার সক্রিয় হয়।

এর আগে রবিবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে থেকেই টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন।

আরও পড়ুন  হামাসের ক্ষমতা হ্রাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন কৌশল, ত্রাণ পাঠানোর ঘোষণাও

দেশটিতে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। তবে অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স নিয়ে দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসনের শঙ্কা ছিল। অভিযোগ করা হয়, টিকটকের মাধ্যমে চীন মার্কিন নাগরিকদের ওপর নজরদারি করতে পারে। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকার করেন, ক্ষমতা গ্রহণের পর পরই টিকটক পুনর্বহালে উদ্যোগ নেবেন। তার কথা মতোই সোমবার অ্যাপটি আবার চালু হয়।

টিকটক এক বিবৃতিতে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে। ব্যবহারকারীরাও অ্যাপে একটি বার্তায় “ধন্যবাদ ট্রাম্প” লিখা দেখতে পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবার চালু হলো টিকটক

আপডেট সময় ১২:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

একদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার (২০ জানুয়ারি) বিবিসি এবং রয়টার্স জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর অ্যাপটি আবার সক্রিয় হয়।

এর আগে রবিবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে থেকেই টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন।

আরও পড়ুন  ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎