ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

রাকসু নির্বাচন: ২৫টি বাসে ৭ ধাপে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 1374

ছবি: সংগৃহীত

রাকসু নির্বাচনে ভোট দিতে আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫টি বাসে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছেন। ইতোমধ্যে রাজশাহী শহর ও আশপাশ থেকে দুটি বাস ক্যাম্পাসে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা ও দুপুর ১২টা, ২টায়, সর্বমোট ৬টি ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে বাস।

আরও পড়ুন  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য: সিইসি

প্রশাসন জানিয়েছে, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৬টি ধাপে শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, “অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য আমরা ২৫টি বাস চালু করেছি। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা হচ্ছে সাত ধাপে, যাতে ভিড় ও বিশৃঙ্খলা না হয়। বিকাল ৪টা থেকে সবাই আবার ফিরতে পারবেন। ৪টা ও ৬টায় দুইটা বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাবে।

নিউজটি শেয়ার করুন

রাকসু নির্বাচন: ২৫টি বাসে ৭ ধাপে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০৩:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচনে ভোট দিতে আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫টি বাসে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছেন। ইতোমধ্যে রাজশাহী শহর ও আশপাশ থেকে দুটি বাস ক্যাম্পাসে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা ও দুপুর ১২টা, ২টায়, সর্বমোট ৬টি ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে বাস।

আরও পড়ুন  নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদলের বিক্ষোভ, ইসিতে তিন দফা অভিযোগ