ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সীমান্তে আবারো সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 498

ছবি সংগৃহীত

কয়েকদিন শান্ত থাকার পর সীমান্তে আবারো সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত পোস্ট এবং ৬টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর জিও নিউজের।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কুররাম জেলায় পাকিস্তানের সীমান্তবর্তী ঘাঁটিতে আফগান তালেবান এবং ফিতনা আল-খাওয়ারিজ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে একাধিক তালেবান পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ১১১, নিখোঁজ বহু পর্যটক

পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জিও নিউজকে জানিয়েছে, সংঘাত শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনাপোস্ট ধ্বংস করে পাকিস্তানের সেনারা। এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েক জন নিহত ও আহত হন, বাকিরা পালিয়ে যায়।

শামশাদ পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনা পোস্ট নার্গসার ধ্বংস করে পাকিস্তান। এই পোস্টটিতে ট্যাংক মোতায়েন করেছিল আফগান সেনারা। পাক সেনাসূত্রে জানা গেছে, নার্গসার পোস্টে অন্তত ৪টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

কুররাম সেক্টরে আরেকটি সংঘর্ষে, একটি চলমান ট্যাঙ্ককে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে আবারো সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫