ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ইলিশ ধরাই ২২ দিনের নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 1536

ছবি সংগৃহীত।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আজ থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এই সময়ে পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। বছরের এই সময়ে সাগর থেকে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য নদীর মিঠাপানিতে বিচরণ করে, আর তাই এই প্রজননকাল সুরক্ষার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন  বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিষেধাজ্ঞা তুলে সহায়তা পুনরায় চালু করলো যুক্তরাষ্ট্র

সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা টাস্কফোর্স ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় দিন-রাত অভিযান পরিচালনা করবে টাস্কফোর্স।

এই ২২ দিন মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

জানা গেছে, সংশ্লিষ্ট জেলায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৩ হাজার। মাছ ধরা বন্ধ থাকার সময়ে এসব নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ৪০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই জেলেদের কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইলিশ ধরাই ২২ দিনের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৯:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আজ থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এই সময়ে পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। বছরের এই সময়ে সাগর থেকে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য নদীর মিঠাপানিতে বিচরণ করে, আর তাই এই প্রজননকাল সুরক্ষার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন  সিরিয়ার ওপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প প্রশাসন