ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 984

ছবি সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শরীফ (২১) ও নিরব (১৫)। শরীফ শ্যামলী বাংলা পরিবহনের চালকের সহকারী এবং হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনারপাড় কড়ইকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে। নিরব আয়ান রিয়ান পরিবহনের চালকের সহকারী; সে ময়মনসিংহের কোতোয়ালি থানার পাটগুদাম এলাকার আমিনুল ইসলামের ছেলে।

আরও পড়ুন  ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত, পুলিশ মোতায়েন

পুলিশ জানায়, ঢাকা থেকে নেত্রকোনাগামী আয়ান রিয়ান পরিবহনের একটি বাস ভরাডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই হেলপার নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ভরাডোবা এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলছিল। ফলে উভয় দিকের যানবাহন ময়মনসিংহগামী লেন দিয়েই চলাচল করছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টো পথে গেলে ময়মনসিংহগামী আয়ান রিয়ান পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

নিউজটি শেয়ার করুন

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শরীফ (২১) ও নিরব (১৫)। শরীফ শ্যামলী বাংলা পরিবহনের চালকের সহকারী এবং হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনারপাড় কড়ইকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে। নিরব আয়ান রিয়ান পরিবহনের চালকের সহকারী; সে ময়মনসিংহের কোতোয়ালি থানার পাটগুদাম এলাকার আমিনুল ইসলামের ছেলে।

আরও পড়ুন  যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২