ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

শোকের ছায়া জাকসুতে সহকারী অধ্যাপকের মৃ-ত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 1074

ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোটের কাজে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, তিনি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন এবং জান্নাতুল ফেরদৌস একই হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকালে ভোট গণনার কার্যক্রমে অংশ নিতে এসে দরজার সামনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

শোকের ছায়া জাকসুতে সহকারী অধ্যাপকের মৃ-ত্যু

আপডেট সময় ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোটের কাজে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, তিনি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন এবং জান্নাতুল ফেরদৌস একই হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকালে ভোট গণনার কার্যক্রমে অংশ নিতে এসে দরজার সামনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন  অধ্যাপক ইউনূসসহ ৭ জনের আপিল মঞ্জুর, দুদকের মামলা খারিজ