ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রাজনৈতিক দলগুলোর সংস্কারপ্রবণতা কম থাকলে ডিসেম্বরে নির্বাচন: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 425

আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরে হতে পারে, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কারের দাবি তোলে। তবে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সময় লাগতে পারে আরও ছয় মাস। রোববার (১৯ জানুয়ারি) সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। সবার মতামতের ভিত্তিতেই নির্বাচনের চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে।

আরও পড়ুন  ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করলো বিএনপি

আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, “তাদের মধ্যে এখনো অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারের এ নিয়ে কোনো অবস্থান নেই।”

প্রেস সচিব আরও জানান, অন্তর্বর্তী সরকার স্বচ্ছ নির্বাচন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলগুলোর সংস্কারপ্রবণতা কম থাকলে ডিসেম্বরে নির্বাচন: প্রেস সচিব

আপডেট সময় ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরে হতে পারে, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কারের দাবি তোলে। তবে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সময় লাগতে পারে আরও ছয় মাস। রোববার (১৯ জানুয়ারি) সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। সবার মতামতের ভিত্তিতেই নির্বাচনের চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: উপদেষ্টা আসিফ মাহমুদ