ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা ছাড়ে অনুমোদন দিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেট থেকে ১৫০ কোটি টাকার আর্থিক মঞ্জুরি দেয়া হয়েছে।

গত ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে উপসচিবের পাঠানো চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেয়া হলো।

আরও পড়ুন  বছর ঘুরে ফিরে আসলো গণঅভ্যুত্থানের সেই রক্তাক্ত জুলাই

আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি ‘এ’ তে এক হাজার ব্যক্তি প্রতিজন দুই লাখ টাকা করে ২০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘বি’ তে প্রতিজন এক লাখ টাকা করে ৩ হাজার জন ৩০ কোটি টাকা পাবেন।

প্রতিজন এক লাখ টাকা করে ৪ হাজার জন পাবেন ৪০ কোটি টাকা। ক্যাটাগরি ‘সি’ তে এ চিকিৎসা সহায়তা পাবেন।
ক্যাটাগরি ‘ডি’ তে প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা। এ ক্ষেত্রে সাত হাজার জন পাবেন ৩৫ কোটি টাকা।
এ ছাড়া আহতদের দেশে-বিদেশে পরামর্শ সেবার জন্য ২৫ কোটি টাকা অনুদান দেয়া হবে।

ছাড় করা ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ/চেক উত্তোলন করে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম’ নামে সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখায় উন্মুক্ত করা চলতি হিসাবে জমা করে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।

শহীদ পরিবারের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে হস্তান্তর করতে হবে, যা মেয়াদপূর্তিতে নগদায়নযোগ্য হবে।

এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে এ সংক্রান্ত নীতিমালা জারি করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

আপডেট সময় ১২:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা ছাড়ে অনুমোদন দিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেট থেকে ১৫০ কোটি টাকার আর্থিক মঞ্জুরি দেয়া হয়েছে।

গত ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে উপসচিবের পাঠানো চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেয়া হলো।

আরও পড়ুন  গণ-অভ্যুত্থানে আবু সাইদ হত্যাকাণ্ড: চার আসামিকে হাজিরের নির্দেশ