ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 519

ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন কারও কাছে পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন । তিনি বলেছেন, এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন  পরিবর্তনের দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা সেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের বিষয়টি এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিরাপদ রাখতে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। প্রায় সব সাইজের পাটের ব্যাগ সরকার ভর্তুকি দিয়ে কম দামে দিচ্ছে, শুধু বড় ব্যাগ ছাড়া। একটি ব্যাগ একবার কিনলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। তাই আর অজুহাত দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দেশ পরিবর্তন করতে হলে প্রথমে মনস্তত্ত্ব বদলাতে হবে। আমরা সব ধরনের প্লাস্টিক বন্ধের কথা বলছি না; কেবল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক-বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ বন্ধের কথা বলছি। বাংলাদেশ ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। অথচ ২০২৫ সালেও আমরা তা ব্যবহার করছি, যা অত্যন্ত নেতিবাচক।

পাটপণ্যের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মাছ, মাংস কিংবা শাকসবজি-সবই পাটের ব্যাগে বহন করা সম্ভব। ঘরে গিয়ে ধুয়ে আবার ব্যবহার করা যাবে। এতে পরিবেশ রক্ষা পাবে, ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫