ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জনপ্রশাসন সংস্কার: দেশে চারটি প্রদেশ গঠনের সুপারিশ বিবেচনায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 439

দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে রূপান্তরের সুপারিশ বিবেচনা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য প্রশাসনিক কার্যক্রম প্রদেশের হাতে দেওয়ার পক্ষে রয়েছে এই কমিশন।

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশনের একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। যদিও পুরো প্রতিবেদন এখনো চূড়ান্ত হয়নি, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা তাদের কিছু সম্ভাব্য প্রস্তাব তুলে ধরেছেন।

আরও পড়ুন  সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাকে প্রদেশে পরিণত করার প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে। তবে এই প্রদেশগুলোর কাঠামো এবং দায়িত্ব কী হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কমিশনের এক সদস্য বলেছেন, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে এবং এটি সংবিধান সংশোধনের ওপর নির্ভরশীল।

বাংলাদেশে প্রদেশভিত্তিক প্রশাসন চালুর আলোচনা নতুন নয়। কমিশন মনে করছে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত এবং সমুদ্র নিরাপত্তা কেন্দ্রের অধীনে থাকবে, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় উন্নয়ন প্রভৃতি বিষয় প্রদেশগুলোর তত্ত্বাবধানে দেওয়া যেতে পারে। তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করেন, প্রদেশ গঠনের পরিকল্পনাটি বাস্তবায়নের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে।

বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার আলোচনা চলছে। জনপ্রশাসন সংস্কার কমিশন পূর্বে এ বিষয়েও সুপারিশ করেছিল।

সংবিধান সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন এবং উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, দেশের সব বিভাগে সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জনপ্রশাসন সংস্কার: দেশে চারটি প্রদেশ গঠনের সুপারিশ বিবেচনায়

আপডেট সময় ১০:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে রূপান্তরের সুপারিশ বিবেচনা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য প্রশাসনিক কার্যক্রম প্রদেশের হাতে দেওয়ার পক্ষে রয়েছে এই কমিশন।

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশনের একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। যদিও পুরো প্রতিবেদন এখনো চূড়ান্ত হয়নি, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা তাদের কিছু সম্ভাব্য প্রস্তাব তুলে ধরেছেন।

আরও পড়ুন  বিএএসএ’র তীব্র প্রতিক্রিয়া: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব আদালতের সিদ্ধান্তের পরিপন্থী