ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ডাকসু নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 1093

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আজ সোমবার। আর আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে ভোটারদের চূড়ান্ত তালিকা।

এবারের নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উচ্ছ্বাস ও কৌতূহল। ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—কারা নেতৃত্ব দেবেন ডাকসুকে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন ও নানা অভিযোগ-পাল্টা অভিযোগে সরব প্রার্থীরা।

আরও পড়ুন  গণধর্ষণের হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কৃত

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইনে ভোটার তালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু সংশ্লিষ্ট হল ও দফতরে তালিকা উন্মুক্ত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ভোট আয়োজন এবং সাইবার বুলিং প্রতিরোধে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

ডাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার মোট ৪৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন মোট ২৮টি পদের জন্য। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থিতা।

৩৮তম ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ডাকসু নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ

আপডেট সময় ০১:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আজ সোমবার। আর আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে ভোটারদের চূড়ান্ত তালিকা।

এবারের নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উচ্ছ্বাস ও কৌতূহল। ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—কারা নেতৃত্ব দেবেন ডাকসুকে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন ও নানা অভিযোগ-পাল্টা অভিযোগে সরব প্রার্থীরা।

আরও পড়ুন  ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন