ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 637

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সার্জারি সম্পন্ন হয়। জামায়াতে আমিরের পিএস নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন।

আরও পড়ুন  ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবে মত দিল জামায়াতে ইসলামী, অপেক্ষায় বিএনপি

এর আগে, এ দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অপারেশন থিয়োটারে নেওয়া হয় তাকে। এরপর সাড়ে ৭টার দিকে তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। সাড়ে ১২টার দিকে অপারেশন শেষ হয়।

এদিকে ডা. শফিকুর রহমানের চিকিৎসা কাজে নিয়োজিত মেডিকেল টিমের সদস্য ডা. খলিদুজ্জামান বলেন, জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি ভালো আছেন। তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের পর তার চিকিৎসার আপডেট জানানো হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর রহমান। পরে বসে বসে বক্তৃতা করেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।

নিউজটি শেয়ার করুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আপডেট সময় ০৭:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সার্জারি সম্পন্ন হয়। জামায়াতে আমিরের পিএস নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন।

আরও পড়ুন  আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির