ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

আগামীকাল এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে বিইআরসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 489

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার (৩ আগস্ট) দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের নতুন মূল্য নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী, রোববার বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মূল্য হালনাগাদ করে জানানো হবে।

আরও পড়ুন  হরমুজ সংকটের মাঝেই চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, রয়েছে জ্বালানি ও শিল্পের কাঁচামাল

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি আরামকোর প্রকাশিত আগস্ট ২০২৫ সালের ‘সৌদি সিপি’ মূল্যচক্রের ভিত্তিতে এ মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণ করা হচ্ছে। বেসরকারি খাতে বিক্রি হওয়া এলপিজি সিলিন্ডারের ভোক্তা মূল্য এ নির্দেশনার আওতায় পড়বে।

এর আগে ২ জুলাই সর্বশেষ মূল্য সমন্বয় করেছিল কমিশন। সে সময় ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।

একইসঙ্গে, অটোগ্যাসের দামও নতুন করে নির্ধারণ করা হবে। গতবারের মতো এবারও একসঙ্গে এলপিজি ও অটোগ্যাসের দর হালনাগাদ করছে বিইআরসি। ২ জুলাই সর্বশেষ ঘোষণায় অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে মূসকসহ ৬২ টাকা ৪৬ পয়সায় নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শুরুতে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি। নতুন দামের ঘোষণার দিকে তাই ভোক্তারা এবং ব্যবসায়ীরা সকলে নজর রাখছেন।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে বিইআরসি

আপডেট সময় ১২:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

আগামীকাল রোববার (৩ আগস্ট) দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের নতুন মূল্য নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী, রোববার বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মূল্য হালনাগাদ করে জানানো হবে।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানিতে নীতি সুবিধা দিলো