ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি নয়: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 869

ছবি সংগৃহীত

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আরও পড়ুন  নির্বাচনকে সামনে রেখে ১৭ জেলায় ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকুন, নির্বাচন দেরি হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নির্বাচনের যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।

তিনি (প্রধান উপদেষ্টা) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি, যদি অনেকগুলো সংস্কার হয়… কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। একটা দিনও দেরি হবে না।

শফিকুল আলম বলেন, আমরা আশা করি, খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়। আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।

এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সংলাপ সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি নয়: প্রেস সচিব

আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আরও পড়ুন  নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ