ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 854

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতারে গিয়ে বর্বর হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের এসআই ইসরাফিল হোসেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো বটির কোপে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ হামলাকারী আসামি হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হারুনুর রশিদের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার দুপুরে অভিযানে যায় এসআই ইসরাফিল হোসেনের নেতৃত্বে একটি টিম।

আরও পড়ুন  রিকশা থেকে ফেলে হত্যা, তিন আসামির ৫ দিনের রিমান্ড

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হারুন ও তার ছেলে উত্তেজিত হয়ে ওঠে এবং হঠাৎ করেই এসআই ইসরাফিলের ওপর ধারালো বটি দিয়ে আক্রমণ চালায়। হামলায় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন। তিনি জানান, “আমাদের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আসামিকেই ছাড় দেয়া হবে না, হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত

আপডেট সময় ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতারে গিয়ে বর্বর হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের এসআই ইসরাফিল হোসেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো বটির কোপে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ হামলাকারী আসামি হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হারুনুর রশিদের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার দুপুরে অভিযানে যায় এসআই ইসরাফিল হোসেনের নেতৃত্বে একটি টিম।

আরও পড়ুন  সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন