ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 764

ছবি: সংগৃহীত

সংগীতপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র। কিংবদন্তি এই শিল্পীর জীবন, ক্যারিয়ার এবং সংগ্রামের গল্প নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা অ্যান্টইন ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন জন লোগান। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাইপো জাফর জ্যাকসন, যিনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কাকার বর্ণাঢ্য জীবনের প্রতিটি বাঁক নিঁখুতভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব।

আরও পড়ুন  সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ‘ডোনা’ হচ্ছেন মিমি চক্রবর্তী? বায়োপিক ঘিরে উত্তেজনায় নতুন মোড়

প্রযোজনায় রয়েছেন গ্রাহাম কিং, যিনি এর আগে ‘Bohemian Rhapsody’-এর মতো সাফল্যজনক বায়োপিক প্রযোজনা করেছেন। এই চলচ্চিত্রে উঠে আসবে মাইকেলের তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের উত্থান-পতন এবং কীভাবে তিনি পপ সংগীতের রাজা হিসেবে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছিলেন।

মূলত ২০২৫ সালের অক্টোবরেই ছবিটি মুক্তির কথা থাকলেও নির্মাতারা পরবর্তীতে মুক্তির তারিখ পিছিয়ে ২০২৬ সালের এপ্রিল নির্ধারণ করেছেন। জানা গেছে, শুটিং শেষ হয় ২০২৪ সালে, তবে পরবর্তী সময়ে কিছু অংশ নতুন করে ধারণ ও সম্পাদনা করা হয়েছে।

প্রথমদিকে এই বায়োপিকটি দুই ভাগে মুক্তির পরিকল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত একক ছবি হিসেবেই ‘মাইকেল’ দর্শকদের সামনে আসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করা মাইকেল জ্যাকসনের জীবনের না-জানা গল্পগুলো নিয়ে নির্মিত এই ছবি তার ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ উপহার হতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

আপডেট সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫