ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নাটোরে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 677

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  জাজিরায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৮

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু

আপডেট সময় ১২:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত, পুলিশ মোতায়েন