ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাস সরবরাহ কমেছে, বিদ্যুৎ সংকটের আশঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর সৌজন্য সাক্ষাৎ উত্তপ্ত দিল্লি, বন্ধ মেট্রো: তেলাপোকা দমনে কঠোর পুলিশ, ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল চট্টগ্রামে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৩ তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল

কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 336

ছবি সংগৃহীত

আজ ১৯ জুলাই, শনিবার কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর এক যুগ পেরিয়ে গেলেও তিনি অমর হয়ে আছেন লক্ষ-কোটি পাঠকের হৃদয়ে নিজের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে, চিরকালীন শিল্পসত্তা হিসেবে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম নেন হুমায়ূন আহমেদ। পাঠকের হৃদয়ে আজও জেগে আছে তাঁকে হারানোর শোক। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তাঁর জন্মস্থানসহ সারা দেশজুড়েই ভক্তদের নিজস্ব আয়োজনে পালিত হচ্ছে স্মরণসভা, আলোচনা ও সাহিত্য পাঠ।

হুমায়ূন আহমেদ ছিলেন এক বহুমাত্রিক স্রষ্টা। ছোটগল্পের নির্মোহ বর্ণনায় তিনি ছুঁয়েছেন পাঠকের মর্ম; উপন্যাসে সৃষ্টি করেছেন মোহের জাল। বাংলা সাহিত্যে সংলাপনির্ভর নতুন ধারার প্রবর্তক হিসেবে তিনি আজও অনন্য। কথাসাহিত্যের পাশাপাশি নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ হিসেবেও তাঁর অবদান বিশাল।

তাঁর রচিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মাতাল হাওয়া’, ‘বাদশা নামদার’ প্রতিটি উপন্যাসেই তিনি বাংলা সাহিত্যে এক ভিন্ন মাত্রা যুক্ত করেছেন। হিমু, মিসির আলী, রুপা, শুভ্র এই চরিত্রগুলো হয়ে উঠেছে বাঙালির আবেগ, কল্পনা ও ভালোবাসার প্রতিচ্ছবি।

নাটকজগতেও হুমায়ূন আহমেদ ছিলেন সমান জনপ্রিয়। ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’ এসব নাটক আজও দর্শকের কাছে প্রিয়। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি উপহার দিয়েছেন ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো জনপ্রিয় ছবি। তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে।

সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

তিনি নেই শারীরিকভাবে, কিন্তু তাঁর সৃষ্টি আজও জীবন্ত প্রজন্মের পর প্রজন্মকে আলোড়িত করে চলেছে, ঠিক যেমন তিনি চেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় ০৭:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫