ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

‘দিল্লি নয়, পিণ্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ’: নাটোরে দুলু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 849

ছবি সংগৃহীত

নাটোরে এক কর্মী সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “দিল্লি নয়, পিণ্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ।” তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছর ধরে দেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভাত-ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য।”

শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের পশ্চিম আলাইপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ইরান থেকে ২৬ বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন: পররাষ্ট্র উপদেষ্টা

দুলু বলেন, “গত ৫ জানুয়ারি হাসিনা সরকারের পতনের পরপরই বিএনপি দেশের জনগণের মত দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছিল। সেই দাবি করার কারণে অনেকেই বিএনপিকে নিয়ে নানা কটূক্তি করেছে। কিন্তু জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে কোনো খারাপ কথা মেনে নেবে না।”

তিনি অভিযোগ করেন, “একটি গোষ্ঠী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনুসের বৈঠক নিয়ে হিংসা ছড়াচ্ছে। অথচ তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, বিএনপি যত আসনই পাক না কেন, সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে। এরপরও ষড়যন্ত্র থেমে নেই।”

দুলু আরও বলেন, “গত সাড়ে ১৫ বছরে দিল্লির সহায়তায় আওয়ামী লীগ এদেশ শোষণ করেছে। মানুষ কথা বলার, মত প্রকাশের ও ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন দেশের মানুষ ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তার মধ্যেই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জাসাসের প্রস্তাবিত জেলা কমিটির সভাপতি মেহেদি হাসান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদার।

বক্তৃতার শেষে দুলু বলেন, “সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই জাসাসকে অনুমোদন দিয়েছিলেন। আজ জাসাস দেশের মানুষের মধ্যে সেই সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

‘দিল্লি নয়, পিণ্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ’: নাটোরে দুলু

আপডেট সময় ০৪:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫