ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পিরোজপুরে শতবর্ষী হাট পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত, ভবিষ্যতে বিনিয়োগের আশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 622

ছবি সংগৃহীত

পিরোজপুরের স্বরূপকাঠির ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী। শুক্রবার (১৮ জুলাই) সড়ক পথে ঢাকা থেকে এসে তিনি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ভাসমান নৌকার হাটে পৌঁছান।

আরও পড়ুন  বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নেছারাবাদ (স্বরূপকাঠি) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে রাষ্ট্রদূত ট্রলারে করে কুড়িয়ানার বিখ্যাত ভাসমান নৌকার হাট ঘুরে দেখেন। সেখানে তিনি নৌকা প্রস্তুতকারক কারিগর ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী বলেন, “এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের পরিশ্রম দেখে আমি মুগ্ধ। নৌকা তৈরির দীর্ঘ ঐতিহ্য এখানকার মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। ভবিষ্যতে আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অংশ হিসেবে এখানকার নৌকার ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।”

পরবর্তীতে রাষ্ট্রদূত ছারছীনা দরবার শরীফ পরিদর্শন করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন। দরবার শরীফের পীর শাহ আবু নছর নেছারউদ্দিন আহমদ হোসাইন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের এই শতবর্ষী নৌকার হাটে প্রতি শুক্রবার জমে ওঠে ব্যতিক্রমী নৌকার কেনাবেচা। পানিতে ভাসমান অবস্থায় এবং খালের পাড়ঘেঁষা সড়কে বসে এই হাট। এ অঞ্চলের প্রায় ৫ হাজার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকা ও বৈঠা নির্মাণ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। কৃষিনির্ভর নদীঘেরা এই জনপদে নৌকা শুধু বাহন নয়, এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে শতবর্ষী হাট পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত, ভবিষ্যতে বিনিয়োগের আশ্বাস

আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

পিরোজপুরের স্বরূপকাঠির ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী। শুক্রবার (১৮ জুলাই) সড়ক পথে ঢাকা থেকে এসে তিনি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ভাসমান নৌকার হাটে পৌঁছান।

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়: মার্কিন রাষ্ট্রদূত হাকাবি