ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সার্বিয়া—বলকানের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের দেশ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল রাজ্য সরকার দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস উদ্ধার, প্রাণহানির ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের ট্রাম্পের গালাগাল নিয়ে যা বললেন নেতানিয়াহু রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: সেনাবাহিনী প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 384

ছবি সংগৃহীত

বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “মানবিক গুণাবলি ও ভালো মানুষ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, “শৃঙ্খলার মাধ্যমেই রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করা যায়। আর উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো প্রকৌশল শিক্ষা। এটি শুধু প্রযুক্তিগত উন্নতিই নয়, বরং জাতীয় অগ্রগতির পথ সুগম করে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হলে মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে মূল্যবোধের চর্চাও জরুরি।”

সমাপনী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা প্রদান করেন সেনাবাহিনী প্রধান।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন উদ্ভাবনী ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

এ সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন ও জাপানের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। এতে শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের সুযোগ সৃষ্টি হয়।

আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে প্রযুক্তির উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়ার যে বার্তা দেওয়া হয়েছে, তা দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫